প্রবাসীদের দেশে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সহায়তা প্রদানে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করবে। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রবাসীরা যেসব সুযোগ-সুবিধা চান, সেসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগ সম্প্রসারণে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।